মাদারীপুরের ডাসার উপজেলায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।আজ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে উপজেলার গোপালপুর এলাকায় একটি গ্যারেজে।নিহত কিশোর শ্রমিকের নাম নিরব শরীফ (১৫)। সে উপজেলার পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নিরব শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যাল ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর দগ্ধ হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাক...