মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করেছিল কে? উত্তরটা হয়তো অনেকের কাছেই খুব সহজ। লি হার্ভে অসওয়াল্ড। কিন্তু হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত অসওয়াল্ডের মৃত্যুর পর সেই উত্তর নিয়েই তৈরি হয় নানা প্রশ্ন। কেনেডি হত্যার দুই দিন পর পুলিশের হেফাজতে গুলিতে নিহত হন অসওয়াল্ড। বিচার হয়নি তার, আদালতে শোনা যায়নি বক্তব্যও। ফলে হত্যাকাণ্ডের পেছনে আসলে কী ঘটেছিল, তা নিয়ে আজও চলছে বিতর্ক।ডালাসে সেই দিন১৯৬৩ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে একটি খোলা গাড়িতে করে যাচ্ছিলেন প্রেসিডেন্ট জন...