কুমিল্লার তিতাসে যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার জগতপুর ও সাতানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তিতাস উপজেলা যুবলীগ নেতা মো. আনিছুর রহমান এবং জগতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. কামাল উদ্দিন।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি মমিরুল হক বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার আসামি আনিছুর রহমান...