ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের উত্তাপের মধ্যেই নতুন চাপ তৈরি করেছেন পাঞ্জাবের কৃষকরা। ভারত-যুক্তরাষ্ট্র প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ঘোষিত ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ যোগ দিতে মঙ্গলবার হাজার হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা হলেও পাঞ্জাব-হরিয়ানা সীমান্তেই তাদের পথ আটকে দেয় হরিয়ানা পুলিশ। এতে দিল্লির চলমান রাজনৈতিক অস্থিরতায় যোগ হয়েছে নতুন মাত্রা।জানা গেছে, শম্ভু সীমান্তে পৌঁছানোর পর পাঞ্জাব থেকে আসা কৃষকদের সামনে বিশাল ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা থা...