প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার বাসিন্দা আব্দুর রহিম। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় সীমাবদ্ধতার মুখে ছিলেন তিনি।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বাম পা হারানো...