নোটিফিকেশনের বদলে যখন
শোনা যাবে ঘড়ির শব্দ, স্ক্রলের বদলে পড়া হবে কয়েক পৃষ্ঠা আর
স্ক্রিনের বদলে চোখ উঠবে প্রিয় মানুষের পানে, তখন মন পাবে
বিশ্রাম ও প্রশান্তি। লিখেছেন তুলি রহমানসন্ধ্যা নামার সঙ্গে
সঙ্গে শহরের কৃত্রিম আলো জ্বলে ওঠে। অথচ
কারও কারও চোখ তখনো আটকে থাকে আরেক আলোয়— মোবাইল ফোনের পর্দায়। দিনের কাজ শেষে একটু বিশ্রাম নিতে গিয়ে কখন যে একের পর
এক বার্তা, ছবি, ভিডিও
আর খবরের ভিড়ে হারিয়ে যান, হুঁশ থাকে না! একটি
সন্ধ্যা তাই ফিরিয়ে দেওয়া যাক নিজের কাছে। ফোন
থেকে একটু দূরে, চারপাশের মানুষ...