দীর্ঘ নয় বছর পর আয়োজিত ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল’ শেষে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখতে অভিযান
চালিয়েছে ছাত্রদল। গতকাল রবিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো.
আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের
দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে পরিচালিত এই অভিযানে সৈকতে পড়ে
থাকা প্লাস্টিক, ডাবের খোসাসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। পর্যটন কার্নিভাল
ঘিরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমের পর সৈকতের সৌন...