শীতের আগমনে হাড়, কোমর কিংবা পিঠের পুরনো ব্যথায় ভোগেন অনেকেই। আবহাওয়া পরিবর্তনের ফলে পরিবেশের আর্দ্রতা ও বায়োমেট্রিক চাপ কমে যাওয়ায় শরীরের কোষ এবং টিস্যুতে বাড়তি চাপ সৃষ্টি হয়। ঠান্ডার কারণে রক্তনালি সংকুচিত হয়ে জয়েন্টে রক্ত সঞ্চালন কমে যায়। ফলে পেশি শক্ত হয়ে তীব্র ব্যথা হয়, বিশেষ করে রিউমাটয়েড বা অস্টিওআর্থ্রাইটিসের রোগীদের কষ্ট এ সময়ে বহু গুণ বেড়ে যায়। এ ছাড়া পর্যাপ্ত রোদের অভাবে ভিটামিন ডি-এর ঘাটতি হাড় ও পেশিকে আরও দুর্বল করে তোলে।
ব্যথা থেকে মুক্তির উপায়
ব্যথার জায়গায় কুসুমগরম সেঁক দিন...