সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়েছে উত্তর দেউল
গ্রামের একমাত্র চলাচলের পথ। এই সড়কটি বিয়ানীবাজার শহরের যোগাযোগের একমাত্র পথ। একই
সঙ্গে ভাঙছে বসতভিটা ও কৃষিজমি। ঘরবাড়ি হারানোর শঙ্কায় অনেকে ছুটছেন আশ্রয়ের খোঁজে।
বিচ্ছিন্ন হয়ে পড়া জনপদের মানুষের এখন একদিকে নিরাপদ আশ্রয়ের দুশ্চিন্তা, অন্যদিকে
উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দুর্ভোগ।
নদীভাঙনে দুদিনের ব্যবধানে পৈতৃক ভিটার একাংশ হারিয়েছেন উপজেলার
কুড়ারবাজার ইউনিয়নের উত্তর দেউল গ্রামের রাহেল আহমদ। ঘরের অবশিষ্ট অংশও যেকোন...