ঢাকার নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতের নাম মো. সজল মাহমুদ (৩৪) নাম।গত সোমবার বিকালে উপজেলার বাহ্রা গ্রামে এই ঘটনা ঘটে। আহত সজল ইছামতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।এই ঘটনায় সজল মাহমুদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহারে তিনি অভিযোগ করেন, মামলার প্রধান আসামি ও ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের...