উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে কক্সবাজারের কুতুবদিয়ায় একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে।আজ সোমবার সকালে উপজেলার লেমশীখালী ও কৈয়ারবিল ইউনিয়নের সংযোগস্থলে কেয়াকাটা খালের ওপর নির্মিত ৪৩ মিটার দীর্ঘ সেতুটি হঠাৎ ধসে পড়ে।এতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানালেন, গতকাল রবিবার সকাল থেকে লঘুচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে টানা ভারী বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টির কার...