কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে নরসিংদী সদর থানা পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানিয়েছেন, আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। আজ দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন
ঘুষে এক নম্বরে পাসপোর্ট অফিস, দ্...