উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দক্ষিণ
কোরিয়ার বুসান শহরের কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী
কাজী জাহিদুল ইসলাম। কিন্তু ইমিগ্রেশন পুলিশের আকস্মিক পদক্ষেপে তাকে ফিরতে হয়েছে দেশে,
তাতে তার শিক্ষাজীবন পড়েছে অনিশ্চয়তায়।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক
চিঠিতে জাহিদুল তার এই ভোগান্তির জন্য কিয়াংসাং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন।
এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন তিনি।
জাহিদুল ২০২৬ সালের মার্চ ইনটেকে
কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ‘গ্লোবাল বিজনেস’ বিভাগের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছ...