‘দ্য কপিল শর্মা শো’ দুই বাংলা তথা গোটা উপমহাদেশের দর্শকদের কাছে এক তুমুল জনপ্রিয় বিনোদনের নাম। টিভির পর্দায় কপিল শর্মা এবং তার দলের হাস্যকৌতুক দেখে মনে হয় সবকিছুই বুঝি একদম তাৎক্ষণিকভাবে ঘটছে। কিন্তু বাস্তবে কি তাই? এই শোর জনপ্রিয় কমেডিয়ান কিকু শারদা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই শো-র পেছনের আসল রহস্য ফাঁস করেছেন। শো-টির কতটা অংশ আগে থেকে ঠিক করা থাকে, আর কতটা স্পট ইম্প্রোভাইজেশন— তা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।পডকাস্টার প্রখর গুপ্তার সঙ্গে এক সাক্ষাৎকারে কিকু শারদা জানিয়েছেন, পুরো শো-টি কিন্তু এ...