সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রমে বিধিনিষেধের কারণে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এখন পর্যন্ত ১১৪টি ফ্লাইট স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।আজ শনিবার আগামীর সময়কে এমনটা জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ।ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১০টি ফ্লাইট...