নিজের
চেয়ে ছোট ও দুর্বল
এক ব্যক্তির পিঠের ওপর শরীরের সব
ভর দিয়ে বসে আছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তব নয়, ২৩ ক্যারেট
সোনার প্রলেপে মোড়ানো আট ফুট উচ্চতার
এক নগ্নমূর্তি। নাম দ্য অরেঞ্জ
প্লেগ। অর্থাৎ কমলা মহামারী। ‘কিং
অব ইনজাস্টিস’ বা ‘অন্যায়ের রাজা’
নামেও এরই মধ্যে পরিচিত
হয়ে উঠেছে মূর্তিটি। নির্মাণ করেছেন ডেনমার্কের ভাস্কর্যশিল্পী জেন্স গালশিওটের। ভাস্কর্যটির নিচে খোদাই করে
লেখা, ‘আমি এক ব্যক্তির
পিঠে চড়ে বসে আছি।
আমার ভারে সে তলিয়ে
যাচ্ছে। তাকে সাহায্য করার...