তিনি সবার কাছে পরিচিত ছিলেন ‘কায়সার সিনহা’ নামে। ছিলেন বাংলাদেশের ওষুধশিল্পের আধুনিকায়নের অন্যতম অগ্রদূত। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে ধারণ করে তিনি দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের ওষুধ উৎপাদনের স্বপ্নকে বাস্তবে রূপ দেন। একমি ল্যাবরেটরিজকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি বাংলাদেশের ওষুধকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি পথিকৃৎ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে আধুনিক উৎপাদন প্রযুক্তি, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, করপোরেট সংস্কৃতি এবং বহুমুখী শিল্প বিনিয়োগের নতুন দিগন্ত উন...