ময়মনসিংহে নিখোঁজের ১০ দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে এক যুবকের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকালে ফুলবাড়িয়ায় এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের পরিত্যক্ত পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে রাখা মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। নিহত আবু রায়হান একই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদারের ছেলে। তিনি বাংলাদেশ কাস্টম হাউস কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, গত ২৩ জুলাই রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। রাতে বাড়ির কেয়ারটেকার রাজুকে সঙ্গে নিয়ে ন...