নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ের কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কাশবনের একটি অংশে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন দেওয়ার সময় তারা কাউকে দেখতে পাননি।বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই কাশবন...