ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ীর কালুখালীর বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।নিহতের পরিবারের অভিযোগ, একটি ফেসবুক স্ট্যাটাস ও এর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সকালে নজরুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্র...