ওষুধ কখন খেতে হবে— খাবারের আগে, না পরে? এ বিষয়টিতে অনেকেই গুরুত্ব দেন না। অথচ ওষুধ গ্রহণের সময় এর কার্যকারিতা ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। কিছু ওষুধ খালি পেটে খেলে দ্রুত ও ভালোভাবে কাজ করে, আবার কিছু ওষুধ খালি পেটে খেলে পাকস্থলীর ক্ষতি করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছায় ওষুধ খাওয়ার সময় পরিবর্তন করা উচিত নয়।
যেসব ওষুধ খালি পেটে খাবেন
থাইরয়েডের ওষুধ (লিভোথাইরক্সিন) যা খাবারের সঙ্গে খেলে ঠিকমতো শোষিত হয় নাকিছু অ্যান্টিবায়োটিক, যেমন— খালি পেটে ভালো কাজ...