রংপুরের মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আজ শনিবার ভোররাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের রইস উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের পুকুরপাড় থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে শটগানের ৮ রাউন্ড সিসা কার্তুজ (লেড বল), ৮ রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মি.মি. রাইফেলের এক রাউন্ড তাজা গুলি।র্যাব-১৩-এর একটি অভিযানিক দল পুকুরপাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করে।র্যাব-১৩-এর সিনিয়...