ফেনী জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার। অথচ নিয়মিত ভর্তি থাকছেন ৫০০-র বেশি রোগী।
গতকাল রবিবারও ভর্তি ছিলেন ৫৬৭ জন। রোগীর চাপ সামলাতে যখন হিমশিম খাচ্ছে হাসপাতাল
কর্তৃপক্ষ, তখন চিকিৎসকের ৭৪টি পদের
মধ্যে ৩১টি এবং সেবিকার ২২০টি পদের মধ্যে ৭৮টিই শূন্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণির
১০৬টি পদের মধ্যে শূন্য ৭৪টি। এর সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি চিকিৎসা-যন্ত্র অচল
থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। শয্যা না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে অনেক রোগীকে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেনীর ছয় উপজেলা ছাড়াও চট্টগ্রামের মিরসরাই, নো...