মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে চাঁদপুরের তিন নদীর মোহনায়। তবে সাঁতরে নিরাপদে তীরে উঠেছে কার্গোতে থাকা পাঁচ শ্রমিক।আজ বুধবার সকালে কার্গোডুবির ঘটনা ঘটে চাঁদপুর শহরের পুরানবাজার ঘাটসংলগ্ন মোহনায়।কার্গোটির চালক এরশাদ মাঝি জানিয়েছেন, মঙ্গলবার পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। বুধবার সকালে পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে কার্গ...