আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক
গ্যাসের (এলএনজি) দাম বাড়ার মধ্যে আরও চড়া দামে দুই কার্গো এলএনজি কেনার উদ্যোগ নিয়েছে
সরকার। এবার প্রতি এমএমবিটিইউ সর্বোচ্চ ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার দরে এলএনজি কেনার
প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে দুই কার্গো এলএনজি কেনার
প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও
খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযা...