জ্বালানি, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার ও চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরার কাছ থেকে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭-এর ডিসেম্বর পর্যন্ত ৯ কার্গো এলএনজি কেনা হবে। পাশাপাশি রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ টাকার সার এবং মেঘনা সুগার রিফাইনারি থেকে ১০ হাজার টন চিনি কেনা হবে।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা ক...