রাজধানীর পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। তাদের একজনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং অপরজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।মৃত দুই কারাবন্দী হলেন- ইসমাইল (২৮) ও ফারুক মিয়া (৩৫)।হাসপাতাল ও কারা সূত্র জানায়, শনিবার (৩১ অক্টোবর) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কারারক্ষী রফিকুল ইসলামসহ কয়েকজন কারারক্ষী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে...