ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার এক মাধ্যমিক শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।শোকজ নোটিস পাওয়া শিক্ষক হলেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক মো. আবু তালেব।মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহমেদের সই করা নোটিসে বলা হয়, সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি পোস্টে মো. আবু তালেব ঊর্ধ্বতন কর্তৃপক...