ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে অসন্তোষ ও কর্মবিরতি পালন করছেন সাভারের আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আজ রবিবার দুপুরে আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, ট্রাউজার লাইন ও নিউ এজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কাজ না করে কর্মবিরতি...