জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাকিব হাসান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী সড়কের মাঝগেদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আপন মিয়া যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বকশীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে কামালপুরের মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থানে...