পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় বাংলাদেশ ও কানাডার সম্পর্ককে দাতা-গ্রহীতার পর্যায় থেকে যৌথ সমৃদ্ধির কৌশলগত অংশীদারত্বে রূপ দেওয়ার তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।তিনি বলেছেন, পারস্পরিক সহযোগিতা ও বৈচিত্র্যময় বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে দুই দেশ অর্থনৈতিক নিরাপত্তা ও নিজেদের স্বায়ত্তশাসন আরও শক্তিশালী করতে পারে।আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।হাইকমিশনার বলেছেন, বঙ্গোপসাগরীয় অঞ্চল বর্তমানে বৈশ্বিক ভূরাজনীতি...