লা লিগার নতুন মৌসুমের
উদ্বোধনী ম্যাচে এলচের মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা সমর্থকদের ওপর স্প্যানিশ পুলিশের
লাঠিচার্জ ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতালান ক্লাবটি। সোমবার
এক আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা এই ঘটনাকে ‘অযৌক্তিক
ও অপ্রয়োজনীয় বলপ্রয়োগ’ হিসেবে উল্লেখ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ ভ্যালেরো স্টেডিয়ামের
বাইরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সমর্থকদের ওপর চড়াও হয়েছেন। এসময় পুলিশকে লাঠি
দিয়ে সমর্থকদ...