যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি সমাধান না হলে যুদ্ধ শেষ করার কোনো চুক্তি হবে না।স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে আরাকচি বলেছেন, বৈঠকে আলোচিত বিষয়গুলো কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবেন। মঙ্গলবারের মধ্যে ওয়াশিংটনের চূড়ান্ত জবাব পাওয়া...