রবিবার সকাল। চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে তখন ক্রেতাদের ব্যস্ত ভিড়। এরই মাঝে মাছের বাজারজুড়ে হঠাৎ এক হুলস্থুল কাণ্ড। উৎসুক মানুষের ভিড় একটি দোকান ঘিরে। সকলের দৃষ্টি বিশাল আকৃতির এক কাতলা মাছের ওপর।
হালদা নদী যেখানে কর্ণফুলীতে মিশেছে সেখান থেকে মাছটি ধরা হয়। মাছটির ওজন যেন এক কথায় তাক লাগানোর মতো। '২০ কেজি ৮৩৫ গ্রাম'। প্রায় ২১ কেজির এই মাছটি দেখতেই বাজারে এই ছোটখাটো জটলা।
মাছটির বিক্রেতা মোহাম্মদ কবির হোসেন জানান, 'আজ রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে নদীতে জেলেদের বড়শি ও জালের কারসাজিতে মাছটি ধ...