কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) মাঝ রাত দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের সশ্রাম-ধুলদিয়া বাজারসংলগ্ন দুটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে এসব লগি-বৈঠা ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। অভিযানে দোকান দুটি...