ভালোবাসা কখনো জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি, কখনোবা দীর্ঘশ্বাসে ভেজা এক অপূরণীয় ক্ষত। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে ফুরিয়ে যায়, অথচ মনের ভেতর মায়া কমে না। ভালোবাসা, মায়া আর বিচ্ছেদের এমনই এক আবেগঘন গীতিকবিতায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’।
অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা ত...