দীপাবলি উপলক্ষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ‘কাজল রেখা’ খ্যাত অভিনেত্রী মন্দিরা। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের কয়েকটি নতুন ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ছবিগুলোতে ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।ছবির সঙ্গে ইংরেজিতে মন্দিরা লিখেছেন, ‘তোমাদের পৃথিবী সব সময় ভালোবাসা, আলো ও আনন্দে আলোকিত থাকুক। দীপাবলির শুভেচ্ছা।’প্রকাশিত ছবিতে মন্দিরাকে দেখা গেছে কালো ব্লাউজের সঙ্গে কালো ও সোনালি রঙের কারুকাজ করা শাড়িতে। সাজে আভিজাত্যের ছাপ রাখতে গলায় পরেছেন ভারী সোনালি চোকার...