সরকারি বিধি বলছে, একজন অধ্যক্ষ ১০ শতাংশ হারে সর্বোচ্চ বাড়ি ভাড়া পাবেন ৬ হাজার ৪৫০ টাকা। কিন্তু সে নিয়মের ধার ধারেননি রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া কলেজের অধ্যক্ষ মতলব হুসেন। তিনি প্রতি মাসে পকেটে ঢুকিয়েছেন প্রায় ৪১ হাজার টাকা— বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে টপকে গেছেন সরকারের একজন সচিবকেও! গভর্নিংবডির দেওয়া সর্বোচ্চ সীমাতেও তাকে রাখা যায়নি বেঁধে। তিনিসহ কলেজের তিন শিক্ষক মিলে শুধু তিন বছরে বাড়ি ভাড়া বাবদ হাতিয়েছেন ১১ লাখ টাকারও বেশি।একই সঙ্গে অধ্যক্ষ মতলবের বিরুদ্ধে ভ্যাট-ট্যাক্স ফাঁকি এবং সনদহীন...