চার তলার ওপরে সবুজ উদ্যান; আছে চলন্ত সিঁড়ি, ক্যাপসুল লিফট, সিসিটিভি; ছোটদের খেলার জন্য পার্ক- এটা স্বপ্ন নয়, সত্যি। গত শতকের নব্বইয়ের দশকে টেলিভিশনে এমন বিজ্ঞাপনেই ফুটিয়ে তোলা হতো কর্ণফুলী গার্ডেন সিটিকে। ঢাকার কাকরাইলের তখনকার সময়ের অত্যাধুনিক এই শপিং কমপ্লেক্স ঘিরে অনেকেরই রয়েছে নানা স্মৃতি।সেই স্মৃতি এখন আক্ষরিক অর্থেই স্মৃতি হতে চলছে। ২৮ বছর পর গত ১ অক্টোবর বন্ধ হয়ে গেল রাজধানীর এই শপিং কমপ্লেক্সটি। বিকিকিনির পসরা আর বসছে না, এখন শুধু আবাসিক অ্যাপার্টমেন্টগুলোই থাকবে সেখানে।সালটা ১৯৯৮। তখন...