ময়মনসিংহের
ত্রিশালের কাঁঠাল হাই স্কুল অ্যান্ড
কলেজের নবম ও দশম
শ্রেণির প্রায় ৩০ শিক্ষার্থী কয়েক
মাস ধরে বিদ্যালয়ে আসছে
না। তাদের মধ্যে অধিকাংশই মেয়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে
পেরেছে, তাদের বিয়ে হয়ে গেছে।
এর মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরও
হয়নি। অনেক ক্ষেত্রে ছেলেমেয়ের
সম্পর্কের কারণে পরিবারের সম্মতিতে এসব বিয়ে হয়েছে
বলে জানিয়েছেন অভিভাবকরা।
কাঁঠাল
হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আনিছুর
রহমান জানালেন, তিন-চার মাস
আগে শ্রেণিকক্ষে মেয়েদের উ...