এতদিন কাঁঠালের বীজকে অনেক ক্ষেত্রেই ফেলে দেওয়া হতো অব্যবহৃত বর্জ্য হিসেবে। সেই বীজ থেকেই ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান (মিনারেল কনসেন্ট্রেট) তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) দুই গবেষক। তিন বছরের গবেষণায় উদ্ভাবিত এই প্রযুক্তি এরই মধ্যে অর্জন করেছে সরকারের পেটেন্টও।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গাকৃবির খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং তার স্নাতকোত্তর গবেষক মো. আকরাম হোসেন যৌথভাবে উদ্ভাবন করেন প্রযুক্তিটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....