রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলেও শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক জবাব পাননি তিনি। এ সময় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।আজ বৃহস্পতিবার সকালে কলেজটি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। শ্রেণিকক্ষে ঢুকে একজন শিক্ষার্থীকে দেখে উপস্থিত নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্...