কলম্বীয় ফুটবলের ইতিহাসের
অন্যতম সেরা ও প্রতিভাবান মিডফিল্ডার হামেস রদ্রিগেস তার বর্ণাঢ্য ১৫ বছরের আন্তর্জাতিক
ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন। ৩৫ বছর বয়সী এই তারকা সম্প্রতি দেশের ক্লাবে ফেরার পর
জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে
এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়ে রদ্রিগেস বলেন, ‘বহু বছর, বহু ম্যাচ, আনন্দের মুহূর্ত এবং কঠিন সময়ের পেরিয়ে আমি উপলদ্ধি
করছি যে,জীবনের এই অধ্যায়টি বন্ধ করার সময় এসেছে। কলম্বীয় জাতীয় দলের সঙ্গে আমার
যাত্রা এখানেই শেষ। দেশের জার্সি পরা...