কলকাতায় চিকিৎসা করাতে এসে মাঝপথেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অনেক নাগরিক। কেউ এসেছিলেন বেড়াতে, কেউ ব্যবসার কাজে। কিন্তু দেশের বাড়িতে অস্থিরতার খবর পৌঁছানোর পর তাদের অনেকেরই আর ভারতে থাকতে মন চাইছে না। পরিবারের লোকজন কেমন আছেন, বাড়ির পরিস্থিতি কী—সেই খোঁজ নিতে তড়িঘড়ি ফিরছেন তারা।ঘোজাডাঙা সীমান্তের ইমিগ্রেশন কর্মকর্তারা আগামীর সময়কে জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার এই সীমান্ত দিয়ে শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন প্রায় ২০৫ জ...