কবি
রবীন্দ্রনাথকে বলা হয়েছে বিশ্বকবি।
নির্বিশেষে সর্বজনীনতা অবশ্যই আছে রবীন্দ্রনাথে, কিন্তু
তার বিশেষ পরিচয়, একান্ত ও অন্তরঙ্গ পরিচয়
তার বাঙালিত্বের মধ্যেই। রবীন্দ্রপ্রতিভার স্বভাব ও ঝোঁক তার
বাঙালিত্ব দ্বারাই অনিবার্য। বাংলা ভাষায় তিনি শ্রেষ্ঠতম লেখক;
ভাষার তিনি দাস ছিলেন
না, ভাষা তার আজ্ঞাবহ
ছিল। কিন্তু আরও বড় সত্য
আছে, এমন কী হতে
পারে প্রধানতম সত্য। সে হচ্ছে, রবীন্দ্রনাথ
ট্র্যাজেডির লেখক ছিলেন না,
লেখক ছিলেন মহাকাব্যের। তার অলৌকিক প্রতিভা
ট্র্যাজেডির দিকে ঝুঁকে পড়েনি,
ঝুঁকেছিল...