বিচ্ছেদের গুঞ্জন ও সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো আলোচনা প্রসঙ্গে মুখ খুলে তিনি বলেছেন, স্বামীকে নিয়ে তিনি ভীষণ আসক্ত। একই সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে অযাচিত পরামর্শ দেওয়া ব্যক্তিদেরও সমালোচনা করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে একসঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা ও বিজয়। সেখানে তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে কথোপকথনের পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। ব...