বর্ষা এলে ঢাকার ফুটপাতে কদম ফেরি হতে দেখা যায়। অথচ এই শহরে এমন এক কদম ফুটে থাকে, যা কোনো ঋতুতেই ঝরে না। জাতীয় ঈদগাহের সামনের মোড়ে, প্রেস ক্লাব আর হাইকোর্টের অদূরে দাঁড়িয়ে থাকা সেই ধাতব ফুলটির নাম কদম ফোয়ারা। কদম ফোয়ারার স্রষ্টা নিতুন কুণ্ডু (১৯৩৫-২০০৬)। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, মুক্তিযুদ্ধের পোস্টারশিল্পী এবং অটবির প্রতিষ্ঠাতা। আশির দশকে তিনি ফোয়ারাটি নির্মাণ করেন। পরে ১৯৯৩ সালে সোনারগাঁও মোড়ে গড়েন বিখ্যাত সার্ক ফোয়ারা। কদম ফোয়ারার নকশাটি সরল অথচ আকর্ষণীয়। কেন্দ্র থেকে চ...