তৃতীয় নাট্যপ্রযোজনা ‘ঘোড়া’ নিয়ে এবার মঞ্চে আসছে কথাসুন্দর নাট্যদল। আগামীকাল সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নাটকের মঞ্চায়ন হবে।নির্দেশনা দিচ্ছেন কুন্তল বড়ুয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পকে নাট্যে রূপ দিয়েছেন সৌমিত্র বসু। চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একঝাঁক শিল্পী এ নাটকে অভিনয় করবেন। যাদের মধ্যে আছেন ইয়াকিন হায়দার, আতেরা নাবিলা শেমন্তি, অর্পিতা ভট্টাচার্য, নুসরাত জাহান হোসেন, অনন্যা ভৌমিকসহ আরও অনেকে।১৯২২ সালে বিশ্বকবির ‘লিপিকা’ গল্পগ্রন...