বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বিয়ের চার বছর পর মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা।ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে কণিকা লেখেন, ‘অনেক ভাবনাচিন্তা ও আলোচনার পর আমি ও আমার স্বামী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই। আমাদের ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান করার পাশা...