চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ‘নিষিদ্ধ দলের’ কর্মীরা এ ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।গতকাল রবিবার রাতে নগরীর খুলশী থানার দামপাড়া পুলিশ লাইনের মূল ফটক ও বাস কাউন্টারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান আগামীর সময়কে বলেছেন, ‘রাত ১১টা ২০ মিনিটে দুই যুবক মোটর সাইকেলে এসে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।’ঘটনায় জড়িতদের ব...